সারাদেশ

সিরাজগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ 

রেজাউল করিম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে ধর্মঘট পালিত হচ্ছে।

বুধবার (৩ মার্চ) সকাল থেকে জেলা শহরসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বাস-সিএনজি শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সকাল থেকে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল ও বাস কাউটার থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বাস ও সিএনজি শ্রমিক নেতারা জানিয়েছেন, রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি।

সিরাজগঞ্জেও রাজশাহীগামী বাস চলাচল বন্ধ ছিল কিন্তু সিএনজি চলাচল করে। এনিয়ে বাস ও সিএনজি শ্রমিকেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়।
এতে বেশ কয়েকজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জের ধরে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি।

সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, ‘সিএনজি শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে বাস শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। এই হামলার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা