সারাদেশ

ঝালকাঠিতে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি জেলার রাজাপুরে বসতভিটা থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার।

বুধবার ( ৩ মার্চ ) বেলা ১১ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজাপুর উপজেলার আদর্শপাড়া এলাকার দিনমজুর মিজানুর রহমনের স্ত্রী নাসিমা বেগম অভিযোগ করেন, তার স্বামীর সৎ ভাইদের সহযোগীতায় গত বছরের ২৩ মার্চ একই এলাকার আলমগীর গাজী, নুরুল হক, এনামুল হক, মনিরুল ইসলাম, নোমাল আল সোহাদ, সেলিম তালুকদার, রাবিক, পলাশ ও নুর আলমসহ একদল সন্ত্রাসীরা তাদের মারধর করে বসত ভিটা থেকে জোড়পূর্বক তাড়িয়ে দেয় এবং ঘড় বাড়িতে লুটপাট চালায়।

এ ঘটনায় রাজাপুর থানায় গিয়ে আমরা অভিযোগ করলেও তৎকালীন ওসি তদন্ত আবুল কালাম আজাদ আমাদের অভিযোগ গ্রহন না করে উল্টো আমাদের গ্রেফতারের হুমকী দেয়। এমনকি আমাদের ক্রসফায়ারেরও হুমকী দেয়। আমরা বর্তমানে সন্ত্রাসী ও পুলিশের ভয়ে ১ বছর যাবত বসত ভিটা ছেড়ে মানবেতর জীবন যাপন করছি।

এ ব্যপারে আমরা গত বছরের ২৫ আগষ্ট ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে মামলা দায়ের করি। এ জমিতে আদালতের স্থিতিবস্থা থাকা সত্ত্বেও সন্ত্রাসীরা হামলা করে আমাদের বসত ভিটা দখল করে নেয়। সংবাদ সম্মেলনে দিনমজুর পরিবারটি তাদের বাড়ি ঘর ফিরে পেতে ও নিরাপত্তা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সান নিউজ/রেজাউল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা