সারাদেশ

বিজয়ী নৌকার প্রার্থী গেলেন ধানের শীষ  প্রার্থীর বাড়িতে 

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুই রাজনৈতিক দল। চলতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সেই আশরাফুল আলম আশরাফ জয়ী হয়ে গেলেন বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মাহাবুবারের ঘরে।

এ সময় মেয়র আশরাফ সাবেক মেয়র বয়স্কো মাহাবুবারের সাথে করমর্দন ও কুশল বিনিময় করে সহযোগীতা কামনা করেন। তিনিও হাসিমুখে বরণ করে নির্বাচিত পরিষদকে স্বাগত জানান। খুশিতে আপ্যায়নও করিয়েছেন সাধ্যমত। মনোনয়ন পেয়েই আশরাফুল আলম আশরাফ আগে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কাছে দোয়া চাইতে আলহাজ্ব মাহাবুবারের ঘরে গিয়েছিলেন। সে সময়েও দৈনিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি প্রশংসায় ভাইরাল হয়।

পৌর নাগরিকদের ভাষ্য, দেশে অনুষ্ঠিত পৌর নির্বাচনে মাঠ দখল, মারামারি সহিংসতায় জড়িয়ে পড়ার খবরটিও শোনা যায়। কিন্ত গত ২৮ তারিখের নির্বাচনের দিন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় এমনটি দেখা যায়নি। কাশিপুর নামের একটি গ্রামে কিছুটা ঘটেছিল তা ছিল দুটি রাজনৈতিক দলের মধ্যে নয়। এটা ছিল একটি গ্রামের ভোট কেন্দ্রের অনেক বাইরে আওয়ামী লীগ সমর্থনকারী দুই কাউন্সিলর প্রার্থীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তবে প্রশাসনের ভূমিকায় কিছুক্ষনের মধ্যেই তা থেমে গিয়েছিল। এটা কোনভাবেই আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে নয়।

পৌর সভার ভোটার রবিউল ইসলাম জানান, নিজ নিজ দলের মনোনয়ন পাওয়ার পর দেশের বড় দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর হাসিমুখে কূশল বিনিময় করে কালীগঞ্জবাসীকে শান্ত করে দিয়েছে। তাছাড়াও দেশের অন্য দুই একটি স্থানের ভোটে যেভাবে সহিংসতায় খবর মিডিয়ার মাধ্যমে দেখি সেই তুলনায় কালীগঞ্জ ছিল ব্যতিক্রমী।

আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আলম আশরাফ একজন নবীন প্রার্থী। আর আলহাজ্ব মাহাবুবার রহমান বিএনপির মনোনিত প্রার্থী। নির্বাচনের দিন কোন রকমের সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে। নির্বাচনে নৌকা প্রতিকের আশরাফ জয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আলহাজ্ব মাহাবুবার রহমান। কিন্ত তিনিও এক সময় মেয়র ছিলেন। অত্যন্ত অভিজ্ঞ ও ভদ্র মানুষ। নির্বাচনের আগে ও পরে দুই দলের দুই প্রার্থীর একসাথে বসে কূশল বিনিময় আপ্যায়ন একদিকে যেমন স্নেহ অন্যদিকে শ্রদ্ধা এ দুটিতে কালীগঞ্জের মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।

পৌর নাগরিক এমদাদুল ইসলাম ইনতা জানান, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ঘোষিত নিজ নিজ দলের মনোনয়ন ও প্রতিক পেয়ে আ’লীগ-মেয়র প্রার্থী নৌকার বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ এক মহানুভবতার পরিচয় দিয়েছেন। ভোটে বিজয়ী হওয়ার পরও আশরাফুল আলম আশরাফ প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মাহাবুবার রহমানের অফিসে গিয়ে সহযোগীতা কামনা করে দোয়া চেয়েছেন।

নবনির্বাচিত মেয়রকে কাছে পেয়ে তিনিও তার আপ্যায়নে কমতি রাখেননি। এ সময় তারা একই স্থানে বসে কুশল বিনিময়, পরষ্পরে করমর্দন ও হাসিমুখে তাদের ভাব বিনিময় ছিল, আমরা পরষ্পরে নিজ দলের পক্ষে ভোটে যুদ্ধে নেমেছিলাম। কিন্ত ব্যক্তিগতভাবে কেউ কারও প্রতিদ্বন্দ্বি নই। তাদের মধ্যে এমন ভাবটা সকলকে খুশি করেছে। তাদের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন জানান, ভোটের আগে ও পরে তাদের দুইজনের হাসিমুখের শুভেচ্ছা বিনিময় দেখে মনে হচ্ছে কালীগঞ্জবাসীর জয় হয়েছে। জীবনভর নিজের চিন্তা না করে দলের ভাবনাটা ভেবেছি। এখন দেখছি আমরা ভবিষৎ প্রজন্ম যা রেখে যাচ্ছি তারা অবশ্যই ভালো করবে। নৌকা প্রতিকের আশরাফের এমন উদারতার কর্মে আমি ব্যক্তিগতভাবে গর্বিত।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা