সারাদেশ

নারায়ণগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন

নুরুল আজিজ চৌধুরী. নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা নির্বাচন অফিসারের কার্য্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২ মার্চ ) সকালে জেলা সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আদলত প্রাঙ্গন ঘুরে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অংশ নেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্য্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসার জাতীয় পরিচয়পত্রের (ভোটার আাইডি কার্ড/স্মার্ট কার্ড) গুরুত্ব তুলে ধরে জানান, এর মাধ্যমে সাধারণ মানুষ নানাভাবে উপকৃত হচ্ছেন। বিশেষ করে মহামারি করোনাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে দেয়া খাদ্যসামগ্রী ও প্রনোদনাসহ করোনা প্রতিষেধক ভ্যাকসিন নেয়ার ব্যাপারে এই জাতীয় পরিচয়পত্র মূখ্য ভূমিকা পালন করেছে।

জেলার আঠারো বছর বয়স থেকে এর উর্ধের বয়সের যারা এখনো জাতীয় পরিচয়পত্র পাননি এবং যাদের পরিচয়পত্র সংশোধন প্রয়োজন, তাদেরকে অতিসত্ত্বর জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেন জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসার।

আলোচনা সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এই জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের ব্যাপারে সচেতন করার আহবান জানান।

সান নিউজ/এনএসি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা