সারাদেশ

রংপুরে নর্দান  মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নগরীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ মার্চ ) সকাল ১১ টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা নগরীর মেডিকেল পূর্বগেটে অবস্থিত নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের সামনের সড়কে অবস্থান নেয়। এসময় রংপুর-গঙ্গাচড়া-লালমনিরহাট রুটে ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেখান থেকে ৩ কিলোমিটার দুরে বিক্ষোভ করতে করতে নগরীর প্রেসক্লাবের সামনে আসে। দুপুরে সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার দুপুরে ক্যাম্পাসের সামনে শান্তিপুর্ণ অবস্থান কর্মসূচি পালনের সময় মালিক]পক্ষের লেলিয়ে দেয়া কলেজের অফিস সহকারী আহসান হাবিব সবুজের নেতৃত্বে মুখোশধারী লোকজন হামলা চালায় ও ১৫-১৬ সেশনের শিহাব আহমেদকে তুলে নিয়ে গিয়ে পিটায়। গুরুতর আহত হয়ে তিনি এখন হাসপাতালে।

এসময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি, নিজেদের নিরাপত্তা ও মাইগ্রেশনের দাবি জানান। এদিকে এ ঘটনায় করা মামলায় সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।

মাইগ্রেশন দেয়ার বিষয়ে গেল ১৬ ফেব্রুয়ারি বিএমডিসি চেয়ারম্যান ডঃ শহীদুল্লাহর দেয়া ঘোষণার ১৪ দিনেও বাস্তবায়ন না হওয়ায় ২৪তম দিনের মতো আন্দোলনে আছেন শিক্ষাথীরা।

এ ব্যপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ারী থানার ওসি আব্দুর রশিদ জানান, হামলার ঘটনায় প্রধান আসামি সবজুকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। দেশি বিদেশী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মাঠে কাজ করছে।

এছাড়াও দাবির বিষয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে কলেজটির মালিক পক্ষের প্রতারণারও নিন্দা জানান।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা