সারাদেশ

`দেশকে এগিয়ে নিতে হলে স্বনির্ভরতা অর্জন করতে হবে'

নিজস্ব প্রতিনিধি, রংপুর : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদী বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে পরনির্ভরতা ত্যাগ করে স্বনির্ভরতা অর্জন করতে হবে। তাই তিনি স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সবাইকে স্বউদ্যোগে ভ্যাট প্রদানের ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, নতুন ভ্যাট আইন হলো বাইপাস রোড যেখানে হয়রানিমুক্ত পরিবেশে অনলাইনের মাধ্যমে ব্যবসায়ীরা নিজের ভ্যাট নিজেই প্রদান করছে। আর সেক্ষেত্রে রংপুর অঞ্চলের ব্যবসায়ীরা এগিয়ে রয়েছে। পরিশেষে, আজকের মতবিনিময় সভায় ব্যবসায়ীদের নিকট থেকে ভ্যাট প্রদান সম্পর্কিত বিষয়ে যেসব সমস্যা উপস্থাপন করা হলো তা তিনি দ্রুত নিরসনের ব্যাপারে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

সোমবার (১ মার্চ ) রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে আরসিসিআই অডিটরিয়ামে ভ্যাটের আওতাভূক্ত রংপুর জেলার ব্যবসায়ীদের ভ্যাট প্রদান সম্পর্কিত উদ্ভূত বিভিন্ন সমস্যা নিরসন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে ও চেম্বারের পরিচালক মোতাহার হোসেন মন্ডল মওলা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস, সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন, বক্তব্য রাখেন রংপুর জেলা বিড়ি মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, রংপুর চেম্বারের পরিচালক রিয়াজ শহিদ শোভন, মায়া এক্সক্লুসিভ ফ্যাশানের স্বত্বাধিকারী বিপ্লব প্রসাদ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আলী আহমেদ চাঁদ, আমদানি ও রপ্তানিকারক আলহাজ্ব মগরব আলী, ইলাহী ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল মোঃ নুরে-ই-এলাহী, সেন্ট্রাল রোড বস্ত্র ব্যবসায়ী সমিতির মোঃ জাহেরুল ইসলাম প্রমুখ।

এ মতবিনিময় সভায় রংপুর চেম্বারের কর্মকর্তা ও পরিচালক, রংপুর জেলার ৮ উপজেলার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিল্পপতিবৃন্দ, রংপুর শহরের সর্বস্তরের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা