সারাদেশ

পাহাড়ে আদাচাষিদের মধ্যে রূপালী ব্যাংকের ঋণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : ৪% হার সুদে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলসহ রাঙামাটিতে আদা চাষে কৃষকদের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে রুপালি ব্যাংক লিমিটেড। রোববার (২৮ ফেব্রুয়ারি) রুপালী ব্যাংক লিমিটেডের বাস্তবায়নে ও এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় শহরের পর্যটন হলিডে কমপ্লেক্সের মিলনায়তনে কৃষকদের মাঝে এ কৃষি ঋণ বিতরণ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় রুপালী ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী মোঃ ওয়াহীদুল ইসলামের সভাপতিত্বে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও রুপালী ব্যাংক লিমিটেডের ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ মজিবর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মসলা বিষয়ক প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামস, রুপালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের এরিয়া ম্যানেজার এসএম দিদারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে কৃষকদের প্রতি সরকার আন্তরিক হয়। আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষিবান্ধব সরকার। পার্বত্য অঞ্চলে কৃষি খাতের ব্যাপক সম্ভাবণাময় অঞ্চল হিসেবে গড়ে উঠেছে আদা চাষ। আদা চাষ স্বল্প খরচে লাভজনক একটি ফলস। তাই কৃষকদের আদা চাষে উৎসাহিত করতে এ প্রকল্প গ্রহণ করে রুপালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ। এসময় দাতা সংস্থার নেতৃবৃন্দরা কৃষকদের ঋণের টাকা কৃষিখাতে সঠিকভাবে ব্যবহার করার জন্য পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে, প্রথম পর্যায়ে ৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন অংকে ৪% হার সুদে ৫০ লক্ষ টাকা করে কৃষি ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও তিন পার্বত্য জেলায় উক্ত কর্মসূচির আওতায় রুপালী ব্যাংক লিমিটেড ৫০০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে ৫কোটি টাকা ঋণ প্রদান করবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণে ৫ এপ্রিল ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের কারণে কৃষকদের জন্য দেওয়া প্রণোদনা প্যাকেজের সুদ হার কমিয়েছে বাংলাদশ ব্যাংক। আগে ঘোষণা দেওয়া হয়েছিল কৃষকেরা ৫ শতাংশ সুদে ঋণ পাবেন, আজ তা কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ৪ শতাংশ সুদে এ তহবিল থেকে ঋণ পাচ্ছেন।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা