সারাদেশ

গাইবান্ধায় পিস্তল ও গুলিসহ যুবক আটক

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ রাউন্ড গুলি ও ১টি বিদেশি পিস্তলসহ গোলাম রব্বানী রুবেল (৩৫) নামে একজনকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

আটক গোলাম রব্বানী রুবেল উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পড়ান গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহীল জামান বলেন, সোমবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রুবেলের বাড়িতে গিয়ে ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ তাকে হাতেনাতে আটক করে। বর্তমানে তাকে থানার জেল হাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে আসামিকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা