সারাদেশ

'শেখ হাসিনার সদিচ্ছায় কামারখালি-মধুখালি রেল যোগাযোগ পুনঃস্থাপন'

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): 'ফরিদপুরের মধুখালি থেকে কামারখালি পর্যন্ত রেল যোগাযোগ সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। এছাড়া মধুখালিকে পৌরসভায় উন্নীতকরণ, পাঁচশ আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মাণ, বারাসিয়া-চন্দনা নদী পুনঃখনন, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণসহ আরও অনেক উন্নয়নমূলক কাজ এ অঞ্চলে হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৮ ফেব্রুয়ারি মধুখালি উপজেলা পরিষদের উপঃনির্বাচনে চেয়ারম্যান পদে আ'লীগের মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলামকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।'

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের মধুখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে মধুখালি উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার।

মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, এডভোকেট আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, সাবেক ছাত্রনেতা মো. মনিরুজ্জামান পলাশ, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস মো. রাহাদুল আখতার তপন, সরকারি আইনুদ্দিন কলেজের সাবেক জিএস শাহরিয়ার রনি প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালের ২৮ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান মীর্জা মনিরুজ্জামান বাচ্চুর মৃত্যুতে পদটি শূন্য হয়। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা