সারাদেশ

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা মধ্যরাতে নেশাগ্রস্ত ব্যক্তির ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার আড়পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রানা (৪০) কে আটক করেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি)পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত বারোটার দিকে রানার সাথে অজ্ঞাত ব্যক্তিদের মারামারি হয়। এসময় ইসরাফিল হোসেন ঠেকাতে গেলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তবে কি কারণে হত্যা করা হয়েছে বা ঘটনার সময় কি নিয়ে রানা প্রতিপক্ষের সাথে মারামারিতে লিপ্ত হয় তা জানা যায়নি।

পুলিশ ইসরাফিল হত্যার সঙ্গে জড়তি থাকার অভিযোগে রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার পর রানা মাদকাসক্ত থাকায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ ইমতিয়াজ আলম গণমাধ্যমকর্মীদের জানান ইসরাফিল হাসপাতলে পৌঁছানোর আগেই মারা যায়। তাছাড়া এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত রানার মুখ দিয়ে অ্যালকোহল এর গন্ধ পাওয়া যাচ্ছিল। চিকিৎসকদের ধারণা মাদকাসক্ত বা মাতাল অবস্থায় রানা সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান জানান, তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে একজনকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডে জড়িত রানা কে আটক করেছে।

সান নিউজ/শিপলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা