সারাদেশ

চট্টগ্রামে টিকা নিয়েছেন ১ লাখ ৪৪ হাজার মানুষ

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর ও উপজেলা মিলিয়ে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৪৪ হাজার ২৫৫ জন টিকা নিয়েছেন। গণটিকা কার্যক্রম শুরুর পর গত ১২ দিনে টিকা গ্রহীতার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ছাড়াল বলে জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) একদিনে চট্টগ্রাম জেলায় টিকা নিয়েছেন ১৪ হাজার ১১১ জনে। এর মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ৮ হাজার ৮০ জন টিকা নিয়েছেন। আর ১৪ উপজেলায় ৬ হাজার ৩১ জন টিকা নিয়েছেন। সব মিলিয়ে মোট টিকাগ্রহীতার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ২৫৫ জন।

এর মধ্যে ৮৩ হাজার ৩৮০ জন পুরুষ ও ৬০ হাজার ৬৭৫ জন মহিলা টিকা নিয়েছেন। এ পর্যন্ত মহানগরে ৭৩ হাজার ৬২৫ জন এবং উপজেলা পর্যায়ে ৭০ হাজার ৬০০ জন মানুষ টিকা নিয়েছেন।

সেই সাথে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ২ লাখ ১৮ হাজার ৭১৬ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। সে হিসেবে এখন পর্যন্ত মোট নিবন্ধনকারীর ৬৫ ভাগ মানুষ টিকা পেয়েছেন।

শেখ ফজলে রাব্বি বলেন, সারাদেশের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান শুরু হয় চট্টগ্রামেও। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয়। ২য় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়।

হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের ৯ হাজার ৮২৭ জন মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ করোনার টিকা নিচ্ছেন চট্টগ্রামে। তবে গত বুধবার ও বৃহস্পতিবার তা ১৫ হাজাে নেমে আসে।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা