সারাদেশ
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে 

খাগড়াছড়িতে বিএনসিসির মাস্ক ও লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসির স্বেচ্ছা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের শাপলা চত্বরে স্বেচ্ছা সেবা কার্যক্রমের অংশ হিসেবে মেজর মো. শরীফুজ্জামান (১১ বিএনসিসি ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট) নেতৃত্বে করোনা প্রতিরোধে মুক্তমঞ্চের সামনে মাস্ক ও লিফলেট বিতরণ ও র‌্যালি করে। পরে পৌরসভার ঈদগাহ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলী রেজিমেন্ট চট্টগ্রামের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন, ২০৩ পদাতিক খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল লে: কর্ণেল কামরুজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটু আই) মেজর এম সালাউদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ জন, ফটিকছড়ি ডিগ্রী কলেজ এর ১৩ জন, নাজিরহাট বিশ্ববিদ্যালয়ের ১২ জন, নানুপুর লায়লা কবির কলেজ এর ১০ জন ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪০ জন বিএনসিসির ক্যাডেট অংশ নেয়।


সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা