সারাদেশ

ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : ফের বেইলী ব্রীজ ভেঙ্গে মালবাহী ট্রাক খালের মধ্যে পড়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর থেকে রাঙামাটি বান্দরবান জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তির শিকার দু’জেলার যাত্রীরাসহ পর্যটনবাহী যানবাহনগুলো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার শেষ সীমানা ও বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন সীমান্তবর্তী বাঙ্গালহালিয়া এলাকায় মালবাহী একটি ট্রাক ব্রীজ পার হওয়ার সময় বেইলী ব্রীজ ভেঙ্গে ট্রাকটি খালের নীচে পড়ে যায়। এঘটনায় ট্রাকের চালকসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাথে সাথে আহতদের নাম জানা সম্ভব হয়নি।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোসলে উদ্দিন চৌধুরী জানান, বান্দরবান রাঙামাটি সড়কের ৩২ কিলোমিটার এলাকায় অতিরিক্ত মালবাহী একটি ট্রাক বেইলী ব্রীজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কটি সরেজমিনে দেখতে আমি ঘটনাস্থলে যাচ্ছি। খুব দ্রুত সড়কটি চালু করার চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা