সারাদেশ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার, শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা গিয়াস উদ্দিন (৩০) নামে কওমি মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরকাদিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার গিয়াস উপজেলার চরজগবন্ধু এলাকার নাজিম উদ্দিন মাঝির ছেলে এবং হাজিরহাট মারকাজুল উলুম কওমি মাদ্রাসার আবাসিক শিক্ষক।

পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, উপজেলার চরফলকন জাজিরা এলাকার ১১ বছর বয়সী ওই শিশু এক বছর ধরে হাজিরহাট মারকাজুল উলুম কওমি মাদ্রাসায় হিফজ শাখায় লেখাপড়া করছে। মাদ্রাসার আবাসিক ছাত্র হওয়ার সুবাধে শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন প্রায়ই তাকে বলাৎকার করতেন। এতে অতিষ্ঠ হয়ে ২০ দিন আগে ছাত্রটি পালিয়ে বাড়িতে চলে যায়। পরে স্বজনরা তাকে পুনরায় মাদ্রাসায় দিয়ে যান।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে ওই শিক্ষক আবারও শিশুটিকে বলাৎকার করে। এসময় শিশুটি কান্নাকাটি করলে ওই শিক্ষক নিজের কক্ষে তাকে আটকে রাখেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় কৌশলে শিশুটি পালিয়ে বাড়িতে চলে যায়। একপর্যায়ে স্বজনদের কাছে ঘটনাটি খুলে বললে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। অভিযোগ পেয়ে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতারে মাদ্রাসায় অভিযান চালায়। কিন্তু তার আগেই তিনি পালিয়ে যান। পরে পুলিশ উপজেলার চরকাদিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, গ্রেফতার গিয়াস উদ্দিনকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তার ও ভুক্তভোগী শিশুর ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা