সারাদেশ

ডামুড্যা পৌরসভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : চতুর্থ ধাপে শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা নির্বাচন রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ১২ হাজার ২৫৯ ভোটার রয়েছে। এরমধ্যে মহিলা ভোটার ৬ হাজার ২৯ ভোট। পুরুষ ভোটার রয়েছে ৫ হাজার ৯৬০ ভোট। ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এরমধ্যে আওয়ামীলীগের কামাল উদ্দিন আহমদ (নৌকা), বিএনপি’র নাজমুল হক সবুজ মিয়া (ধানের শীষ), আওয়ামী গের বিদ্রোহী রেজাউল করিম রাজা ছৈয়াল (জগ), বিএনপি’র বিদ্রোহী আলমগীর মাদবর (মোবাইল ফোন) মার্কা। আর সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৯ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে বিজিবি, র‌্যাব, পুলিশের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে রয়েছে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের জন্য জেলা প্রশাসক পারভেজ হাসান ও পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান সহ জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন সক্রিয় ভূমিকা পালন করছেন।

এ ব্যাপারে জেলা রিটানিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, রোববার (১৪ ফেব্রুয়ারি) ডামুড্যা পৌরসভার নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য সকল ধরনের প্রস্তুুতি নেওয়া হয়েছে। কোন রকম অনিয়ম হওয়ার সুযোগ নেই।


সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা