সারাদেশ

শিক্ষানবীশ আইনজীবীর বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ফেসবুকে অপপ্রচারের দায়ে মোজাম্মেল হোসেন সুমন নামে এক শিক্ষানবীশ আইনজীবীর বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মো. আল-আমিন নামে অন্য শিক্ষানবীশ আইনজীবী সাংবাদিকদের কাছে মোজাম্মেলের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি আল-আমিন বাদি হয়ে সদর মডেল থানায় মোজাম্মেলসহ ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। একই অভিযোগ তিনি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের কাছেও জমা দিয়েছেন।

অভিযুক্ত মোজাম্মেল লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার শাহ আলমের ছেলে ও লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী। তিনি নিজেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য পরিচয় দিয়ে থাকেন। অভিযুক্ত অন্যরা হলেন বাঞ্চানগর এলাকার আবদুল্যা মিয়ার ছেলে মো. হাবিব ও লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লামচরী এলাকার বাবলুর ছেলে তাইয়েব মিজি।

অভিযোগ সূত্র জানা যায়, ভূক্তভোগী আল-আমিন লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বঞ্চানগর এলাকার খোরশেদ আলম বাবুলের ছেলে ও লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী। আল-আমিনদের সঙ্গে অভিযুক্ত মোজাম্মেলদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে আদালত ও থানায় মোজাম্মেলের দায়ের করা একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। কিন্তু মোজাম্মেল ওইসব মামলার ঘটনা উল্লেখ করে বিভিন্ন কুরুচিপূর্ণ লেখাসহ ফেসবুকে আল-আমিন ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। মোজাম্মেল নিজের ও কয়েকটি ফেইক আইডিতে এসব পোস্ট করে আল-আমিন ও তার পরিবারকে হেয় করছে। একপর্যায়ে আল-আমিনের স্ত্রী নুসরাত জেরিনের ফেসবুক ম্যাসেঞ্জারেও এসব তথ্য পাঠিয়েছে মোজাম্মেল।

এদিকে ১২ জানুয়ারি স্ত্রীকে নিয়ে আল-আমিন ঢাকায় শ্বশুর বাড়িতে যায়। ১৩ জানুয়ারি রাতে লোকজন নিয়ে মোজাম্মেল বিরোধীয় জমি দখলে বাঞ্চানগর এলাকায় উপস্থিত হয়। তখন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু মোজাম্মেল ঘটনাস্থল থেকে ফিরে থানায় মারধরের ঘটনায় আল-আমিনসহ তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে। ১৪ জানুয়ারি পর্যন্ত আল-আমিন ঢাকায় শ্বশুর বাড়ি ছিলেন।

ভূক্তভোগী আল-আমিন বলেন, আমি ও আমার পরিবারের সদস্যদের ছবি দিয়ে মোজম্মেল কুরুচিপূর্ণ তথ্য ফেসবুকে পোস্ট দিচ্ছে। সমাজে আমাদেরকে হেয় করার লক্ষ্যে তিনি এসব কাজ করছেন। এতে আমরা সামাজিকভাবে আতঙ্কে রয়েছি। জমি পাবে না জেনেই তিনি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

অভিযুক্ত মোজাম্মেল হোসেন সুমন বলেন, জমি নিয়ে আল-আমিনদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। আল-আমিনদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ জমি দখলের মামলা করেছি। থানা পুলিশ আল-আমিনের অভিযোগ গ্রহণ করেনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, অভিযোগটি পেয়েছি। এটি তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা