সারাদেশ

‘জিয়ার খেতাব নিয়ে ষড়যন্ত্র হলে দেশ অচল করে দেয়া হবে’

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘আমরা দেশে অশান্তি চাই না। তাই বলে দেশে হরতাল করব না বলে কাউকে লিখে দেই নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে কোন রকম ষড়যন্ত্র করা হলে হরতাল ডেকে দেশ অচল করে দেয়া হবে।’

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সরোয়ার বলেন, ‘আওয়ামী লীগ নিজেরাই শেখ মুজিবুর রহমানকে দলীয় করণ করে বিভক্ত করে রেখেছে। আমরা তাকে একজন মুক্তিযুদ্ধের নেতা মনে করি। শেখ হাসিনা আজ নিজেই শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের সাথে নিয়ে অবৈধভাবে দেশ শাসন করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে সরোয়ার বলেন, ‘সেদিন মোস্তাকের মন্ত্রী পরিষদসহ ট্যাংকের ওপর যাদের দেখা গেছে তারাই আজ আপনার আপন হয়ে গেছে। আর দেশের স্বাধীনতার ঘোষণাসহ সরাসরি রনাঙ্গনে যুদ্ধ করা সেই বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল করার খেলায় মেতেছে সরকার।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘কারা আজ জামুকা চালায়, তারা কারা, তাদের কি ক্ষমতা আছে জিয়াউর রহমানের খেতাবের ওপর হাত দেয়ার। সরকার আল জাজিরার সংবাদ থেকে দেশের মানুষের দৃষ্টি ফেরাতেই এখন এই অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

সরোয়ার বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন শেখ হাসিনার পরিবার পাকিস্তানীদের খাবার খেয়েছেন। কিন্তু জিয়াউর রহমানের পরিবার খায়নি। আজ সেই শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলল্যেও তিনি মুক্তিযোদ্ধাদের মূল্যবোধের কথা বুঝতে চাইছে না। সরকার জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বালিত করলেও দেশের কোটি কোটি বাঙালির হৃদয় থেকে তার নাম মুছে ফেলা যাবে না।

মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন এর সঞ্জালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বিএনপি’র বরিশাল মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, মহানগর বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর মহিলা দল নেত্রী শরীফ তাসলিমা কালাম পলি, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদলের সভাপতি আখতারুজ্জামান শামীম প্রমুখ।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা