সারাদেশ

হাত হারাতে হলো দুর্বৃত্তদের হামলায় আহত যুবলীগ নেতার

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): রাতের আঁধারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মারাত্মক আহত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪নং টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. হোসাইন শেখের ডান হাতের কব্জি শুক্রবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা বিচ্ছিন্ন করেছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে তার পিতা সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে তার নিজ বাড়ি বড়ভাগ গ্রামে ফিরছিল হোসাইন। বাড়ির নিকটে আসলে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা ৮-১০ জনের একটি দুর্বৃত্তের দল তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ডান হাত ও দু'পায়ে মারাত্মক কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তের দল দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায়। মারাত্মক জখমপ্রাপ্ত তার ডান হাতের কব্জি সেখানকার চিকিৎসকেরা কেটে বাদ দেন। পরে বিকাল ৩টার সময় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে ঘটনার সাথে যারা জড়িত তাদের শনাক্ত করতে পেরেছি। অচিরেই তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা