সারাদেশ

চাকরির জন্য ডেকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোর সদরের বাহাদুরপুর গ্রামে এক নারী (২৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর দাবি, চাকরির কথা বলে ডেকে এনে তাকে তিন জন মিলে ধর্ষণ করেছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্যাতনের শিকার নারী জানান, তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। এতিম বলে মানুষের বাড়িতে তিনি বেড়ে উঠেছেন। খুলনার ফুলতলা উপজেলার পর্ত্বিবপুর এলাকার মানিক কুন্ডুর সঙ্গে তার পরিচয় ছিল। তিনি একটি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এজন্য ২০ হাজার টাকাও নেন। গত দুই মাস ধরে চাকরি না দিয়ে টালবাহানা করছিলেন। সর্বশেষ জানান, শুক্রবার ছুটির দিন নিয়োগ কর্তার বাড়ি যশোরে নিয়ে যাবেন। সেই মোতাবেক বিকালে মানিক কুন্ডু তাকে যশোরে নিয়ে যান। যশোর পৌঁছানোর পর আরও দু’জনকে সঙ্গে নিয়ে সন্ধ্যার দিকে ইজিবাইকে করে হাশিমপুরের উদ্দেশে নিয়ে যান। পথিমধ্যে নেমে বলেন, মাঠের ভেতর দিয়ে যেতে হবে। কিছুদূর যাওয়ার পর একটি বাগানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে রেখে ফেলে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় সেখানে পড়ে থাকলে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আজিজুল হাকিম বলছেন, ভর্তি নারীকে পরীক্ষা নিরীক্ষা করে আলামত সংগ্রহ করা হয়েছে। তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ওই নারীর অভিযোগ শুনেছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সনা নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা