সারাদেশ

হামলা মাড়িয়ে শপথ নিলেন আবদুল কাদের মির্জা

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : হামলা মাড়িয়ে শপথ নিলেন নোয়াখালীর কোম্পা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। একই সাথে শপথ নেন সাধারণ ও সংরক্ষিত আসনের পৌর কাউন্সিলররাও।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে ভোর সাড়ে ৬টায় দাগনভুঞা জিরো পয়েন্টে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা করা হয় বলে অভিযোগ করেন আবদুল কাদের মির্জা।

শপথ নেওয়ার উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানান, শপথ নেয়ার জন্য বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত গাড়িতে হামলা চালায়। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে আসলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম আহত হয়েছেন।

কাদের মির্জা বলেন, দুর্বৃত্তরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা করেছে বলে আমি মনে করি। তবে তারা যতোই হামলা করুক আমি সত্য কথা বলা থেকে নিবৃত্ত হবো না। আল্লাহর দয়ায় যদি সহিসালামতে শপথ নিতে পারি তবে আইনি পদক্ষেপ নেব।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বসুরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে চতুর্থ বারের মতো মেয়র নির্বাচিত হন।

দাগনভ‚ঞা থানার ওসি ইমতিয়াজ আহমদ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা