সারাদেশ

বরিশালে আ. লীগের ১৪ নেতাকর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বানারীপাড়া ও মুলাদী পৌরসভা নির্বাচনে দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পৌর আওয়ামী লীগের সভাপতি, শ্রমিক লীগের আহ্বায়ক ও কৃষক লীগ সভাপতিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় মনোনীত প্রার্থীর বিরোধিতা এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু। তাকে সহায়তা করছেন দফতর সম্পাদক মাহফুজুল হক মাছুম, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছাইয়েদুর রহমান। প্রথম পর্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জুর সভাপতিত্বে ২৭ জানুয়ারি রাতে জরুরি বৈঠকে এই চারজনকে বহিষ্কারের সুপারিশ করে জেলা আওয়ামী লীগের কাছে চিঠি পাঠানো হয়। এর ১৪ দিনের মাথায় মঙ্গলবার তাদের চূড়ান্তভাবে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।

এদিকে মুলাদী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুজ্জামান রুবেলের বিরোধিতা করে নির্বাচন করছেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক দিদারুল ইসলাম খান। তাকে সহায়তা করছেন কৃষক লীগের সভাপতি আ. রব মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান টিপু, মিজানুর রহমান, মোসলেম উদ্দিন বয়াতী, দেলোয়ার হোসেন, এমএ অজিজ, আনোয়ার হোসেন তালুকদার। উপজেলা আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে এই ১০ জনকেও বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, পৌর নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি বরিশালের বানারীপাড়া ও মুলাদী পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা