সারাদেশ

খুবির বরখাস্ত তিন শিক্ষককে দায়িত্বে বহালের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের বরখাস্ত ও অপসারণ হওয়া তিন শিক্ষকের শিক্ষকতা চালিয়ে যাওয়ার পক্ষে আদেশ প্রদান করেছেন উচ্চ আদালত।

উচ্চ আদালত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) খুলনা বিশ্ববিদ্যালয়ের গত ২৮ জানুয়া‌রি নেয়া সিন্ডিকেটের সিদ্ধান্তের বিরুদ্ধে এ আদেশ জারি করেছেন। হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্যার দ্বৈত বেঞ্চে রিট শুনানি শেষে এ রুল জারি করে উক্ত আ‌দেশ দেন।

এরা হলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল, প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের হৈমন্তী শুক্লা কাবেরী।

এই মামলার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, যেহেতু এই তিন শিক্ষক এখনো তাঁদের দায়িত্ব হস্তান্তর করেননি, তাই তাঁদের খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা চালিয়ে যেতে আর কোন আইনি বাধা নেই।

গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত পূর্ববর্তী ২১১তম সিন্ডিকেট সভায় অবাধ্যতা, গুরুতর অসদাচারণ. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসন বিরোধী কার্যক্রম ছাড়াও একাধিক অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার দায়ে এক শিক্ষককে চাকুরি থেকে বরখাস্ত এবং দুইজন শিক্ষককে চাকুরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ২১২তম সভায় উক্ত সিদ্ধান্ত বহাল রাখা হয়। গত ২৮ জানুয়ারী ২০২১ তারিখে খুবি কর্তৃপক্ষ তিন শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ও অপসারণের আদেশ করে। গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) ঐ আদেশের বিরুদ্ধে রিট আবেদন করেছিলেন উক্ত তিন শিক্ষক । আবেদন করা উক্ত রিটের শুনানী নিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মাননীয় উচ্চ আদালত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত ২৮ জানুয়া‌রির আদেশের বিরুদ্ধে রুল নিশি জারি করেছেন এবং তিন শিক্ষকের শিক্ষকতা চালিয়ে যাওয়ার পক্ষে স্থিতাবস্থার আদেশ প্রদান করেছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

খুলনা বিশ্ব‌বিদ্যাল‌য়ের রে‌জিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, এ বিষয়ে শুনেছি। তবে আদাল‌তের আ‌দে‌শের কোন ক‌পি হা‌তে পাই‌নি।”


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা