সারাদেশ

সুন্দরগঞ্জ ডাকবাংলো সেতুর সংযোগ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মীরগঞ্জ ডাকবাংলো সেতুর পশ্চিম পার্শ্বের সংযোগ সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ নির্বাহী প্রধান আব্দুল রউফ তালুকদার, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, তদন্ত অফিসার বুলবুল ইসলাম, জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য মাজেদা বেগম, এমদাদুল হক নাদিম, জেলা পরিষদ উপ-সহকারি প্রকৌশলী সিরাজুল ইসলাম, সার্ভেয়ার জহুরুল ইসলাম প্রমূখ।

দীর্ঘদিন থেকে সংযোগ সড়কের উপর ১১টি অবৈধ দোকানঘর থাকার কারণে সেতু সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পৌর শহরে ব্যাপক আলোচনা ও সমালোচনার হয়ে আসছিল। অবশেষে তার অবসান ঘটল। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হল অবৈধ স্থাপনা।


সান নিউজ/আরআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা