সারাদেশ

মাগুরায় বিএনপির পক্ষে মাস্ক বিতরণ 

রক্সী খান, মাগুরা : করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে মাগুরায় বিএনপি’র পক্ষ থেকে ৩ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে চৌরঙ্গী হয়ে কলেজ রোডে পথচারী, সাধারণ দোকানী ও মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

এর আগে মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান ও আরজু সিদ্দিকীর হাতে পাঁচ শতাধিক মাস্ক তুলে দেন সংরক্ষিত আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক আহসান হাবীব কিশোর, যুগ্ম-সম্পাদক খান ইমাম সুজা, আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ প্রমুখ।

এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলির নিজ উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়।

এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে করোনা মহাদূর্যোগে বিএনপি’র পক্ষ থেকে জনসচেতনতামূলক কর্মসূচী চলছে দেশব্যাপী। তারই ধারাবাহিকতায় মাগুরাতে এ কর্মসূচী পালন করা হচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা