সারাদেশ

৭ কোটি টাকার সড়ক নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবান সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউনিয়নের ঘুংগুরু পাড়া রাস্তার মাতা হতে বটতলী হয়ে খেয়াংপাড়া ও চেমীর মুখ পর্যন্ত দীর্ঘ সাড়ে ৬ কিলোমিটার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের মাধ্যমে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।

এ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্ত্বাবধানে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ লক্ষে কার্যাদেশ দেওয়া হয় গত ২০২০ সালের মে মাসে। কাজটি শেষ করার কথা রয়েছে চলতি বছর ২০২১ সালের ডিসেম্বর মাসে।

তবে কাজটি পায় বান্দরবানের বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটিমং কনস্ট্রাকশন নামে লাইসেন্সটি। আর সেই ঠিকাদারী লাইসেন্স ব্যবহার করে কাজটি করছে স্থানীয় ঠিকাদার মো. আইয়ুব, মো. ইউনুস, মো. নাঈন ও জহিরুল হক ভুট্টু। তারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে এ উন্নয়ন কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে আসছেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ঘুংগুরু খেয়াংপাড়ার রাস্তার মাতা হতে বটতলী খেয়াংপাড়া হয়ে চেমীর মুখ পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার সড়কের কার্পেটিং, রিটার্নিং ওয়াল, কালবাট নির্মাণে স্থানীয় সাঙ্গু নদীর বালু ও দুই নম্বর নিম্নমানের ইট ব্যবহার করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। যেকোন উন্নয়ন কাজে ঢালাই কাজ চলা কালে নিয়ম অনুযায়ী প্রকৌশলী উপস্থিত থাকার কথা থাকলেও সরেজমিনে রিটার্নিং ওয়ালের ঢালায় কাজের সময় বান্দরবান (এলজিইডি) অফিসের কোন প্রকৌশলীকে উপস্থিত পাওয়া যায়নি। ওই সুযোগকে কাজে লাগিয়ে ঠিকাদাররা লোক দেখানো কিছুসংখ্যক এক নম্বর বালু স্টক দেখিয়ে ঢালায় কাজে নিম্নমানের সাঙ্গু নদীর বালু ব্যবহার করে আসছে। এছাড়া সড়কের কার্পেটিংয়ের এজিংএ নিম্নমানের ইটও দেখা গেছে।

সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মো. আইয়ুব বলেন, কাজ করতে গেলে একটু ভুলত্রুটি হতে পারে। নিউজ করার দরকার নাই আমরা আপনাদের সাথে বসে সমস্যার সমাধান করবো।

বিষয়টি জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন অনিয়ম-দুর্নীতির বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, উন্নয়ন কাজে একটু এদিক-সেদিক হতে পারে। তবে কোনো মতেই দুই নম্বর ইট ও নিম্নমানের বালু ব্যবহার করতে দেয়া হবে না।

এ ব্যাপারে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মো. জিললুর রহমানের মুঠোফোনে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রাম বিভাগীয় অফিসে দায়িত্বরত অতিরিক্ত প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, আমি চাই আমার ডিপার্টমেন্টে অনিয়ম-দুর্নীতি না হোক। বিষয়টি আমি দেখতেছি এবং বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিচ্ছি।

সান নিউজ/এমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা