সারাদেশ

কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকাকে বিয়ে করলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)র পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষিকা হাফছা জাহান হিয়াকে বিয়ে করেছেন একই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) তাদের গায়ে হলুদের হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়েতে দাওয়াত পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, প্রশাসনের কর্মকর্তাসহ অনেকেই। নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ময়মনসিংহের রাজনৈতিক ব্যক্তিরাও।

বর্তমান সাধারণ সম্পাদকের বিয়েতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যেও অন্য রকম আনন্দ ছিল। নেতার প্রতি ভালোবাসা দেখিয়েই তারাও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এ যুগলের সঙ্গে স্মৃতি হয়ে থাকার ছবি তুলেছেন প্রায় সবাই। পবিত্র সম্পর্কে জড়ানোর জন্য অভিনন্দন জানিয়েছেন সবাই। আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেগুলো পোস্টও করেছেন। সেখানে এ যুগলের দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করেছেন তারা।

তবে, বাকৃবি শাখা ছাত্রলীগের দায়িত্বপূর্ণ পদে থেকে বিয়ের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল সংবাদ মাধ্যমকে বলেনন, তিনি কেন্দ্রীয় ছাত্রলীগকেও বিষয়টি জানিয়েছেন।তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন ও বার্তা পাঠিয়ে জানতে চাওয়া হলে তারা ফোন ধরেননি বলে জানান মোহাম্মদ রুবেল।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটি অনুমোদন দেওয়া হয় যেখানে সবুজ কাজী সভাপতি এবং মিয়া মোহাম্মদ রুবেল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

সান নিউজ/একে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা