সংগৃহীত
শিক্ষা

দুর্ঘটনার শিকার বাকৃবির ১০ শিক্ষক 

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ শিক্ষক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

সোমবার (২৭ মে) সকালে উপজেলার কানহর বাজার এলাকায় শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসটির সাথে ১টি ট্রাকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কাল

বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন জানান, আজ সকালে ১টি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাকৃবির এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পাল, এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান সিদ্দিকী, ড. মোর্শেদা নাসরীনসহ দশজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার ১টি মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। এসময় গাড়িটি ত্রিশাল উপজেলার কানহর বাজারের কাছে এলে ১টি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে শিক্ষকগন সবাই সুস্থ আছেন।

আরও পড়ুন: রেমালের তাণ্ডবে ৭ জনের মৃত্যু

এসময় যাদের চোট লেগেছিল, তারা সকলেই নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কিন্তু গাড়ির চালক আনোয়ারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এই বিষয়ে জানার জন্য দুর্ঘটনার শিকার শিক্ষকদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা করা সম্ভব হয়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা