সারাদেশ

শিবগঞ্জ পৌরসভায় পাল্লা ভারি নৌকার 

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচার-প্রচারণায় পুরো পৌর এলাকা মুখরিত হয়ে উঠেছে। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে শহরের অলি-গলি। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ।

প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকালে এলাকায় এলাকায় গণসংযোগ এবং বিকেল থেকে রাত পর্যন্ত পথসভায় ব্যস্ত রয়েছেন। ভোটাররা বলছেন যিনি আধুনিক পৌরসভা গড়ে তুলবেন তাকেই ভোট দিবেন।

এদিকে, চায়ের স্টলসহ সকল জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা আর জল্পনা-কল্পনা। মাইকিং ছাড়াও সামাজিক যোগাযোগেও চালাচ্ছে প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারনা। প্রার্থীরা পৌর এলাকার রাস্তা-ঘাট, ড্রেনসহ যাবতীয় উন্নয়নে পৌর নাগরিকদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে এবারের শিবগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রতীকের পাল্লা ভারি হলেও পিছিয়ে নেই ধানের শীষ।

এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী। নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের শিবগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মনিরুল ইসলাম, ধানের শীষ প্রতীকের ওজিউল ইসলাম (ওজুল মিঞা) ও লাঙ্গল প্রতীকের আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম পৌর এলাকার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এবারে পৌরসভাকে আধুনিকমানের গড়তে ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আ.লীগের মেয়র প্রার্থী বলেন, পৌরবাসীকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই একটি উন্নত আধুনিক, মডেল ও পরিচ্ছন্ন পৌরসভা। পৌরবাসী যে উন্নয়নের স্বপ্ন দেখেছে তা বিগত সময়ে যারা মেয়রের দায়িত্বে ছিলেন, তারা সে স্বপ্ন পূরণ করতে পারেনি। ভোটারদের কাছে গিয়ে তাদের আশা-আকাঙ্খার কথা শুনেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যেভাবে উন্নয়ন করেছেন এবার নৌকাকে ভোট দিয়ে নৌকার হাত ধরে এবার এ পৌরসভায় উন্নয়নের ধারা শুরু হবে। এ পৌর এলাকার অবহেলিত জনপদ রয়েছে সেগুলো উন্নয়ন করা হবে। নৌকার বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, ধানের শীষ প্রতীকের প্রার্থী ওজিউল ইসলাম (ওজুল মিঞা) শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকার পথসভায় বক্তব্য রাখছেন। তিনি বলেন, মানুষ এখনো বিএনপিকে ভালবাসে। পৌরবাসীদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তিনি। যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের স্বার্থে জয়যুক্ত করার আহ্বান জানান।

অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের আফজাল হোসেনের কোন ধরনের প্রচার-প্রচারণা নেই।

উল্লেখ্য, চতুর্থ ধাপে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। ভোটাররা প্রথমবারের মত ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। এ পৌরসভায় ৩২ হাজার ৯শ ৭৯ জন ভোটার এবং এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৫শ ৪৭ জন ও নারী ভোটার রয়েছে ১৬ হাজার ৪শ ৩২ জন।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা