সারাদেশ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রাম হাটহাজারীতে ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) থেকে প্রায় ৫ বছর আগে বৃষ্টি বাদল দিনে কিছু স্বপ্নবাজ তরুণ প্রকৌশলী চিন্তা করেন হাটহাজারীর সকল ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটা প্লাটফর্ম তৈরী করার। তারই ধারাবাহিকতায় আজ আমরা পেয়েছি দেড়শ'র অধিক সদস্যের একটা বিশাল পরিবার, পিতৃতুল্য স্যারদের ভালবাসা ও বড় ভাইদের আদর মিশ্রিত সুশাসন ও উপদেশ। পেয়েছি বন্ধু, ভাই ও স্নেহাশিস অনুজদের। ইনশাআল্লাহ সকলের প্রচেষ্ঠায় আমরা সিনিয়র-জুনিয়র সকলের সমন্বয়ে পেতে যাচ্ছি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি।

সকলের সিদ্ধান্তে আগামী ২৬ মার্চ,২১ তারিখের মধ্যে নতুন কমিটির প্রকাশ ও শপথ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং পাঁচ সদস্যের নির্বাচন কমিশন বা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সদস্যরা হলেন, ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আবু আজম, ইঞ্জিনিয়ার আজিজুল মুমিন, ইঞ্জিনিয়ার মোঃ ওয়াহিদুল আলম, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন সবুজ ও ইঞ্জিনিয়ার আবদুল আল মাসুদ।

অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন আমাদের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আল মাসুদ।

অনুষ্ঠানে অতিথিদের আসন অলংকৃত করেন আমাদের চিফ এডভাইজর ও শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আবু আজম ভাই, তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো আজিজুল মুমিন, শ্রদ্বেয় শিক্ষক বাবু প্রনব মহাজন, শিক্ষক মো লুতফুর রহমান, শ্রদ্বেয় বড় ভাই ইঞ্জিনিয়ার ওয়াহিদুল আলম ও ইঞ্জিনিয়ার মো বোরহান উদ্দিনসহ আরও অনেক সিনিয়র প্রকৌশলী সদস্য বৃন্দ। আমাদের অনুষ্ঠানের প্রাণ ভোমরা হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পাশ করা নবাগত ইঞ্জিনিয়ার ভাইয়েরা ও বর্তমানে অধ্যায়নরত অনেক স্নেহের অনুজ।

সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সকলের পক্ষ থেকে শুরু থেকে আজ পর্যন্ত যারা শ্রম দিয়ে আজকের এই অবস্থানে নিয়ে আসছে, বিশেষ করে মাহিম পারভেজ, সৈয়দ আবদুস সোবহান, রাশেদ, আব্দুল্লাহ টিপু, জয়নাল আবেদিন শাওন, আশরাফুল ইসলাম, রুপম নাগ, জাভেদ হাসনাতসহ সব ফাউন্ডার মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সান নিউজ/ওজি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা