সারাদেশ

অল কমিউনিটি ক্লাব লিমিটেডের উদ্যোগে ঈশ্বরদীতে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : ঢাকার গুলশানের অল কমিউনিটি ক্লাব লিমিটেডের উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকালে ঈশ্বরদীতে প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।

‘অল কমিউনিটি ক্লাব লিমিটেড গুলশান ঢাকার’ পরিচালক এবং অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আর কে বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও সমকাল প্রতিনিধি সেলিম সরদার।

সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার আয়োজনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৫শ’ শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানান আয়োজকরা।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা