সারাদেশ

মুজিববর্ষ উদযাপনে পুরস্কৃত হলেন রংপুর বিভাগের ৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনে রংপুর বিভাগের সেরা জেলা প্রশাসক হিসেবে পুরস্কৃত হয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনে বঙ্গবন্ধু ও মানবাধিকার শীর্ষক রচনা প্রতিযোগিতায় এছাড়াও পুরস্কৃত হয়েছেন রংপুর বিভাগের ৬ কর্মকর্তা।

শনিবার (৩০ জানুয়ারি) জাতির পিতা জন্মশতবর্ষ উদযাপনে ”বঙ্গবন্ধু ও মানবাধিকার শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন এর আয়োজনে ভার্চুয়াল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হলে রংপুর বিভাগ থেকে এসময় ভার্চুয়ালভাবে সংযুক্ত হয় দিনাজপুর জেলা থেকে।

দিনাজপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়ালভাবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যন নাছিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শীরিন শারমিন চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি এবং বিশেষ অতিথি হিসেবে সরাসরি উপস্থিত রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা।

জাতির পিতা জন্মশত বর্ষ উদযাপন অনুষ্ঠানে রংপুর বিভাগের সেরা জেলা প্রশাসক হিসেবে মোঃ মাহমুদুল আলমকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়েছে। ”বঙ্গবন্ধু ও মানবাধিকার শীর্ষক রচনা প্রতিযোগিতায় সেরা অংশগ্রহনকারী হলেন, পার্বতীপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী আফজালুল আবেদীন মাহী ও জানাতুল মাওয়া মিষ্টিকে ক্রেষ্ট তুলে দেন জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা।

এর পরে কমিশনার আব্দুল ওয়াহাব মিঞা জেলা প্রশাসক হিসেবে মো: মাহমুদুল আলম রংপুর বিভাগের সেরা জেলা প্রশাসকের ক্রেষ্ট তুলে দেন। এছাড়াও সেরা শিক্ষা কর্মকর্তা হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক প্রধান, সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরের মিঠাপুকুর উপজেলা, সেরা নির্বাহী কর্মকর্তা দিনাজপুর সদর উপজেলা, সেরা নির্বাহী কর্মকর্তা গোবিন্দগঞ্জ, সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আটোয়ারী, পঞ্চগড় এর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমসহ অন্যান্য কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও তাদের অভিভাবকগণ।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা