সারাদেশ

চট্টগ্রামে অস্ত্র কারখানার সন্ধান, নারী আটক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার বংশালপাড়ার একটি বাড়ির ছাদে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় দুইটি পাইপগান, একটি এয়ারগান, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে ডবলমুরিং থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ডবলমুরিং থানার বংশালপাড়ার একটি বাড়ির ছাদে এই অস্ত্র কারখানার খোঁজ মেলে। আটক মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান এই কারখানায় অস্ত্র তৈরি করতেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বংশালপাড়া এলাকায় একটি গুলির শব্দ শোনা যায়। সংবাদ পেয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। সেখানে প্রায় তিন ঘণ্টা অভিযানের পর গুলির শব্দের উৎস চিহ্নিত করতে সমর্থ হন তারা। পরে বংশাল পাড়া গফুর খান সওদাগরের সেই বাড়ির ছাদের একটি কক্ষে মেলে অস্ত্র তৈরির কারখানা।

এই কারখানার মালিক মোহাম্মদ নেজাম খান। ভোট নিয়ে কথা কাটাকাটির জেরে তিনিই শাহ আলম নামে এক ব্যক্তিকে গুলি করেন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে শাহ আলম বেঁচে যান। গুলির শব্দে চারিদিকে মানুষজন বের হলে নেজাম পালিয়ে যান।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রাতে বংশালপাড়া এলাকায় একটি গুলির শব্দ শোনা যায়। সেই গুলির শব্দের উৎস খুঁজতে গিয়েই এই কারখানার সন্ধান মেলে। আমরা এক নারীকে গ্রেফতারে সমর্থ হলেও মূলহোতা নেজাম খানসহ আরও দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে ডবলমুরিং থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/আইকে/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা