সারাদেশ

২১ দফা ইশতেহার বাস্তবায়নে পৌরবাসীর ভোট চান জাহাঙ্গীর

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : উন্নয়ন বঞ্চিত মাটিরাঙ্গা পৌরসভার উন্নয়নসহ পৌরবাসীর জীবনমান উন্নয়নে ২১ দফা কর্মসূচি বাস্তবায়নে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে পৌরবাসীর ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী এমএম জাহাঙ্গীর আলম।

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে চৌধুরী পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের ২১ দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মতবিনিময়কালে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য সাংবাদিকসহ প্রশাসনের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন স্বতন্ত্র প্রার্থী এমএম জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমি মাটিরাঙ্গারই সন্তান মাটিরাঙ্গার ধূলোবালিতে আমার বেড়ে উঠা, মাটিরাঙ্গার গণমানুষের সঙ্গে সুখে-দুখে পাশে সাথী হতে জনগণের মনোনীত প্রার্থী হিসেবে এবারের ভোটযুদ্ধে জনগণের দুয়ারে হাজির হয়েছি।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, মূল্যবান ভোট আপনার, সিদ্ধান্তও আপনার। ২১ দফা কর্মসূচি বাস্তবায়নে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে মাটিরাঙ্গার সন্তানকে নির্বাচিত করে মাটিরাঙ্গা পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান তিনি।

২১ দফা ইশতেহারে তিনি,জবাবদিহিমূলক মাটিরাঙ্গা পৌর প্রশাসন গড়ে তোলা, পৌরশহরকে আধুনিকায়ন, যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা গ্রহণ, পর্যটনবান্ধব পৌরসভায় উন্নীত করণ, পৌর পরিবহন টার্মিনাল নির্মাণ, পৌর শিক্ষাবৃত্তি চালু, নাগরিক সুবিধা বৃদ্ধিতে প্রযুক্তিনির্ভর ও ডিজিটালাইজড করা, পৌর সড়ক প্রশ্বস্থ্য করা ও সংস্কার করা, সুপেয় পানির ব্যবস্থা করণ, নাগরিক সেবা প্রদানে ওপেন হাউস ডে চালু, ধলিয়া লেকের সৌন্দর্য্য বর্ধনে ওয়াকওয়ে নির্মাণ, পৌর নাগরিক সেবায় ২৪/৭ ভিত্তিতে হেল্পলাইন চালুকরণ ও দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এমএম জাহাঙ্গীর আলম।

এবারের মাটিরাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন বলে জানা যায়। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে।


সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা