সারাদেশ

ভেদরগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় আবুল বাশার চোকদারকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় তাকে বহিষ্কার করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এ তথ্য নিশ্চিত করে জানান, পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবুল বাশার চোকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ প্রতীক’ নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে এবং ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জেল হোসেন মোড়ল সাক্ষরিত একপত্রে তাকে বহিস্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোড়লের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আব্দুল মান্নান হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম রাড়ী, উপজেলার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাদবর, হারুন অর রশিদ রাড়ী, পৌরসভার সভাপতি শাহাদাত হোসেন রাড়ী, সাধারন সম্পাদক বাবুল হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান জামান রাড়ী, সাধারন সম্পাদক হারুন অর রশিদ বেপারী প্রমূখ।

সভায় অনল কুমার দে বলেন, আপনি (আবুল বাশার চোকদার) ভেদরগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকের বিপক্ষে প্রার্থী হয়েছেন। এতে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় গঠনতন্ত্রের ধারা মোতাবেক মনোনয়নপত্রে অঙ্গীকার ভঙ্গের কারণে সংগঠনের সিদ্ধান্তক্রমে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবুল বাশার চোকদারকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

জানা যায়, তৃতীয় ধাপে ৩০ জানুয়ারী ভেদরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে তিনজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) আব্দুল মান্নান হাওলাদার, বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) বিএম মোস্তাফিজ এবং স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) আবুল বাশার চোকদার।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা