সারাদেশ

পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা ঢেলে সাজানো হচ্ছে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, খুলনা : ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন হচ্ছে, প্রয়োজন মাঠ পর্যায়ে সেবা প্রদানকারীর মানসিকতার পরিবর্তন। এদুয়ের সমন্বয় না হলে জনগণ কাঙ্খিত সেবা পাবে না। মানসিকতা ও পদ্ধতির পরিবর্তনের সমন্বয়ে ভূমি ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসকের উদ্যোগে তৈরি করা দেশের প্রথম টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক উদ্বোধন উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আমরা জনগণকে সেবা দিতে এসেছি, এটা মুখে নয় কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এজন্য ভূমি অফিসে না এসেও যেন ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষ ঘরে বসে পেতে পারে তার জন্য সম্পূর্ণ ডিজিটাইজেশনের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক সেই উদ্যোগকে ত্বরান্বিত করবে। এর মাধ্যমে সরকারি সম্পত্তি ব্যবস্থাপনা যেমন সহজ হবে তেমনি জনগণও হয়রানিমুক্ত ভূমিসেবা পাবে। তিনি খুলনা জেলা প্রশাসনের এই উদ্যোগকে আরও উন্নত করে সারাদেশে বাস্তবায়ন করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রমুখ। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

উল্লেখ্য, টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক তৈরির কাজ শুরু হয় ২০১৯ সালের ১ অক্টোবর।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা