সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নদী ভাঙন, নির্বাচনী এলাকা নিয়ে জটিলতা

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : গত কয়েক বছরে সর্বনাশা পদ্মার ভাঙ্গনে তলিয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা, দূর্লভপুর ও উজিরপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। নদী ভাঙ্গনের ফলে এক ইউনিয়নের সঙ্গে অন্য ইউনিয়নের সীমানা নির্ধারণে দেখা দিয়েছে নানা জটিলতা।

বর্তমানে পরিস্থিতি এমন যে, একটি ইউনিয়নের ওয়ার্ডের প্রায় অর্ধেক মানুষই বসবাস করছেন অন্য ইউনিয়নের।

নদী ভাঙ্গন কবলিত পদ্মাপাড়ের এসব সংগ্রামী মানুষের বসবাসে কোন সমস্যা বা আপত্তি না থাকলেও জটিলতা দেখা দিয়েছে নির্বাচনী এলাকা নিয়ে। অন্যদিকে, সম্ভাব্য মার্চ-এপ্রিলে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই বিষয়টি নিয়ে নির্বাচনী সীমানা নিষ্পত্তির আবেদন করেছে একজন ইউপি সদস্য।

শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম এর সমাধান চেয়ে গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) আবেদন করেছেন প্রধান নির্বাচন কমিশনার বরাবর। প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া পর্যন্ত নির্বাচন না দেয়ার দাবি ইউপি সদস্যের।

এছাড়াও অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, চিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর অনুলিপি দিয়েছেন তিনি।

উজিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো. রফিকুল ইসলামের বিভিন্ন দপ্তরে পাঠানো আবেদন সূত্রে জানা যায়, ২৬ হাজার জনসংখ্যা নিয়ে উজিরপুর ইউনিয়ন পরিষদটি সমৃদ্ধ জনপদ ছিলো। ১৯৯৮ সাল হতে ২০০২ সাল পর্যন্ত চলমান পদ্মানদী ভাঙ্গনের ফলে উজিরপুর, পাকা ও দূর্লভপুর ইউনিয়নের বিশাল অংশের ভূমি নদীগর্ভে বিলীন হয়। নদী ভাঙ্গনের ফলে শুধু মাত্র উজিরপুর ইউনিয়নের তিন চতুর্থাংশ ফসলী জমি ও ৫০ শতাংশ বাসিন্দা পার্শ্ববতী পাঁকা, দূর্লভপুর ও ছত্রাজিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাস শুরু করে।

তিনি জানান, বিধ্বংসী নদী ভাঙ্গলের ফলে সীমানা বিলুপ্তি হয়ে বর্তমানে পাকা ইউনিয়নের ৭নং ও ৯নং ওয়ার্ড, দূর্লভপুর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ড এবং ছত্রাজিতপুর ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সীমানা অনিশ্চিত ও বিরোধপূর্ণ রয়েছে।

বর্তমানে তারা পূর্বের ওয়ার্ডের ভোটার। নতুন করে আশ্রয় নেয়া এসব ওয়ার্ডের ভোটার তালিকায় তাদের নাম নেই। সীমানা বিরোধ থাকার কারণে উজিরপুর ইউনিয়নের ভোটারদের নাম হালনাগাদ ভোটার তালিকা থেকেও বাদ পড়েছে। সীমানা বিরোধ থাকায় ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার জনসাধারণ। এসব এলাকার সীমানা বিরোধ নিষ্পত্তি হলে নাগরিকরা তাদের সাংবিধানিক অধিকার ফিরে পাবেন এবং ঘোড়াপাখিয়া ও ছত্রাজিতপুর ইউনিয়নের অনেকদিনের সীমানা বিরোধ হতে মুক্তি পাবে।

সীমানা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানান ইউপি সদস্য রফিকুল ইসলাম।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা