সারাদেশ

রাতে বাড়ির বাইরে গিয়ে সকালে লাশ হয়ে ফিরলেন কৃষক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর মাঠ থেকে আমিরুল ইসলাম ওরফে সবুর (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫জানুয়ারি) সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়য়াপাড়া গ্রামের মাঠ খেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেন। নিহত সবুর ভড়ুয়াপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।

স্থানীয় পুলিশ পরিদর্শক রাকিব হাসান জানান, রবিবার রাতে সবুর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি সরিষা ক্ষেতে সবুরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা