সারাদেশ

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি আব্দুল মজিদ মণ্ডল

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : হাজার হাজার মানুষের অস্রু সজল চোখের ভালবাসা, শ্রদ্ধায় সিরাজগঞ্জের এনায়েতপুরে চিরনিদ্রায় শায়িত হলেন মন্ডল গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ মন্ডল (৭২)।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ প্রতিষ্ঠিত রুপনাই মাদ্রাসা ও ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ রুপনাই কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্র জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে ঢাকার উত্তরার বাসা থেকে স্কয়ার হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আ’লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বাদ জুমা জানাযা পূর্ব আলোচনা সভায় সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, মরহুম আবদুল মজিদ মন্ডলের বড় ছেলে বর্তমান সাংসদ আবদুল মমিন মন্ডল, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস ছামাদ তালুকদারসহ দলীয় ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দলের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অপর্ণ করা হয়।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা