সারাদেশ

না.গঞ্জে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয় ১৪ কেজি গাঁজাসহ মোটর সাইকেল আরোহী দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন গজারিয়া এলাকার মো. আ. মান্নানের ছেলে মো. মেহেদী মজুমদার মনির (৩৫) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন চর কিশোরগঞ্জ এলাকার মৃত একিন আলী হাজীর ছেলে মো. এবাদুল্লাহ গাজী (৪৯)।

মোটরসাইকেল আরোহীর ছদ্মবেশে নিজেদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগে গাঁজা ভর্তি করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করত তারা। কুমিল্লা থেকে মাদকদ্রব্য আসছে এমন সংবাদে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১১। ওই চেকপোস্টে কুমিল্লা হতে ঢাকাগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় র‌্যাব সদস্যরা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ২টি ব্যাগ ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করে।

র‌্যাব- ১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এর সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে নিষিদ্ধ মাদক দ্রব্য গাঁজা প্রবেশ করায় এবং মোটরসাইকেল আরোহীর ছদ্মবেশে বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা