সারাদেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। নিহত পুরুষের পরিচয় জানা গেলেও এখনও ২ নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহত আ. রশীদ(৫৫) চুয়াডাঙ্গা জেলার পেয়ারাতলা এলাকার মো. আলমাসের ছেলে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহাতাব উদ্দিন জানান, দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাসদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

তিনি বলেন, উদ্ধার অভিযানে বাসের নিচ থেকে দুইজনের ও ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এছাড়াও ফায়ার সার্ভিসের গাড়িতে আহত ৭ জনকে এবং অন্যান্য আহত যাত্রীদের স্থানীয় পরিবহনে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অন্তত ১৫ আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে যার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার সড়ক বিভাজনের ওপর উঠে গেলে মহাসড়কের ওপরই বাসটি উল্টে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে বলে তিনি জানান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা