সারাদেশ

ঝুঁকি নিয়ে হাজারো মানুষের সাঁকো পারাপার

এম.কামালউদ্দিন, রাঙামাটি : জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে যাতায়াত করছে প্রতিনিয়ত হাজারো মানুষ। এদিকে, ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দুর্গম বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয় ও সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার সংলগ্ন সংযোগ সড়কের পার্শ্ববর্তী হাজাছড়া সাঁকোস্থলে একটি ব্রিজ নির্মাণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

এই জায়গায় ব্রিজ নির্মাণ করা হলে বঙ্গলতলী ও সাজেক ইউনিয়নের লোকজনের যাতায়াতের পথ সুগম হবে। ব্রিজটি হলে ৮-১০ হাজার অধিবাসীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে। ১৫-২০ গ্রামের লোকজনসহ বিশেষ করে ব্যবসায়ী, স্কুল ও কলেজের সকল শিক্ষার্থীদের একমাত্র যাতায়াতের পথ হলো এই ব্রিজটি। সাঁকোর স্থলে ব্রিজটি না হওয়াতে চলাচলের রাস্তাসহ এলাকার সকল উন্নয়ন থেকে বঞ্চিত ওই এলাকাবাসী।

ব্রিজটি না হওয়াতে পাঁয়ে হেঁটে পাড়ি জমাতে হয় দিনমুজুর,ব্যবসায়ী, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। এছাড়া প্রসূতি ডেলিভারি রোগী ও অন্যান্য জরুরি রোগী নিয়ে যেতে দুর্ভোগ পোহাতে হয় এলাবাসীদের। সাঁকো দিয়ে পাড় হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়েছে লোকজন। স্থানীয়দের উদ্যোগে পারাপারের জন্য নদীর উপর দিয়ে এই গাছের সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

বঙ্গলতলী, হাগলা ছড়া, উত্তর হাগলাছড়া, দক্ষিণ হাগলাছড়া, দো-ছড়ি, হাগলাছড়ি, রাজমহন ছড়া, ডাঙ্গা ছড়া, হাজা ছড়া, দিপু পাড়া, বুয়াছড়ি, তিন্দুছড়ি, গোলকছড়াসহ ১৫-২০ গ্রামের লোকজন এই সাঁকো দিয়ে যাতায়াত করছে। তাদের প্রাণের দাবি অনতিবিলম্বে যেন এই সাঁকোর উপর ব্রিজ নির্মাণ করা হয়।

বঙ্গলতলী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নেখেল চাকমা বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে আমরা এই নদী পাড় হয়ে আসছি নৌকা দিয়ে। নদী ছোট হয়ে আসায় এখন সাঁকোর ব্যবস্থা হয়েছে। না হয় বারো মাসই নৌকা দিয়ে যাতায়াত করতে হতো। জনগণের প্রচেষ্টায় একটি গাছের সাঁকো নির্মাণ করে সেটি দিয়ে আমরা যাতায়াত করছি। এখন এটি যদি ব্রিজ হয় তাহলে ভাগ্য পরিবর্তন হবে আমাদের। আমাদের ছেলে মেয়েদের স্কুল-কলেজে যেতে অনেক কষ্ট হয়। তাই ব্রিজ নির্মাণের দাবি জানাই।

হাজাছড়ার স্থায়ী বাসিন্দা মৌলিনা চাকমা বলেন, আমরা নারীরা অনেক কষ্ট করে সাঁকো পাড় হয়ে কচিকাচা শিশু নিয়ে স্কুল ও হাটবাজারে যেতে অনেক কষ্ট পোহাতে হয়। বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেলে সাঁকো পাড় হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। তাই এখানে ব্রিজ নির্মাণ করা হলে আমাদের কষ্ট লাগাম হবে।

সাজেক ইউপি চেয়ারম্যান নেকসন ও বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান ঞ্জানজীব চাকমা বলেন, উল্লেখিত স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার পরও জনগণ সেটি বাধ্যতামূলক যাতায়াত করছে। প্রতিনিয়ত শিশু বৃদ্ধ এই সাঁকো দিয়ে যাতায়াত করছে তাই আমরা সব সময় চিন্তায় থাকি। তাই জনস্বার্থে বিবেচনা পূর্বক সাঁকোর উপর জরুরিভাবে ব্রিজ নির্মাণের দাবি করছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা