সারাদেশ

শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসে প্রার্থী ও কর্মী সমর্থকরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন জমাদানের শেষ দিনে উৎসবমূখর পরিবেশে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ জন ও কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুল কবির।

দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র পদে প্রথমে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।


অপরদিকে দুপুর ২টার দিকে মেয়র পদে মনোনয়নপত্র জামা দেন বিএনপির মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম ওজিল।

বিকেলে অপর এক স্বতন্ত্র মেয়র পদপ্রত্যাশী আফজাল হোসেন মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, শিবগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছে ২৪ হাজার ৪’শ ১৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২’শ ২৮ জন ও মহিলা ভোটার ১২ হাজার ১’শ ১৯ জন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি। ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারী।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা