সারাদেশ

উত্তরাঞ্চলে বিদ্যুতে জোড়াতালি, লো ভোল্টেজের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণে জোড়াতালি দিয়ে শীত পার করলেও গরমের সময় লো ভোল্টেজ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পাক্ষিক এনার্জি এন্ড পাওয়ার (ইপি) আয়োজিত ওয়েবিনারে এ শঙ্কার কথা জানিয়েছেন পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

শনিবার( ১৬ জানুয়ারি) উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণে চ্যালেঞ্জ শীর্ষক ওয়েবিনারে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান (লিটন), পিজিসিবির নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইয়াকুব এলাহি চৌধুরী, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, নেসকোর চেয়ারম্যান একেএম হুমাযূন কবির বক্তব্য রাখেন। ইপি সম্পাদক মোল্লা আমজাদ হোসেন ওয়েবিনারটি সঞ্চালনা করেন।

পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, বর্তমানে বিদ্যুৎ নিয়ে রাজশাহী ও রংপুর অঞ্চল কষ্টে আছে। রাজশাহী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সমস্যা সবেচেয়ে বেশি। এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলেও এ সমস্যা রয়েছে। তবে ময়মনসিংহে বিদ্যুৎ সমস্যা সমাধান করা সহজ হলেও উত্তরাঞ্চলে সে তুলনায় সমস্যা অনেক বেশি।

সৈয়দপুরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে, ঠাকুরগাঁও ১১৫ মেগাওয়াট একটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার কথা। বিদেশি বিশেষজ্ঞদের কারণে দেরি হচ্ছে। এ কেন্দ্র না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বলেন, শহরের পরিচ্ছন্নতার জন্য সব বিদ্যুতের তার মাটির নিচে দিয়ে নিতে হবে। এ জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করায় নেসকোকে ধন্যবাদ জানাই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা