সারাদেশ

চুয়াডাঙ্গার খেজুরের গুড় এখন বিদেশে

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের খেজুর গুড়ের হাট জমে উঠেছে। চাহিদা বেশি হওয়ায় কৃষক তাদের উৎপাদিত গুড় নিয়ে আসছেন হাটে। স্বাদে ও গন্ধে অতুলনীয় হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে আসেন বেপারিরা। প্রতি সপ্তাহে হাটে প্রায় দুই কোটি টাকার গুড় বিক্রি হয়। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা হয় এ গুড়।

জেলার সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বসে দেশের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট। সপ্তাহে সোমবার ও শুক্রবার হাট বসে। হাটে সারি সারি সাজানো থাকে গুড়ের ভাঁড়গুলো। গুড়ের স্বাদ, গন্ধ ও রং অতুলনীয়। সকাল থেকে বিকেল পর্যন্ত শত শত কৃষক, বেপারি ও শ্রমিকদের উপস্থিতিতে হাট এলাকা সরগরম থাকে। এক ভাঁড় গুড় আকার ভেদে বিক্রি হয় ৯০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকায়। বেপারিরা নলেন ও ঝোলা গুড় দেখে দরদাম ঠিক করে ওজন দিয়ে ট্রাকে লোড করেন।

গুড়ের হাটে সপ্তাহে ৩৭ ট্রাক গুড় কিনে নিয়ে যান দেশের বিভিন্ন জেলায় বেপারিরা। সপ্তাহে দুদিনে প্রায় ২ কোটি টাকার গুড় বিক্রি হয় হাটে। প্রতি মৌসুমে ২০ কোটি টাকার বেশি গুড় বেচাকেনা হয়।

স্থানীয়রা জানান, এ হাটের গুড়ের মান ভালো। দাম বেশি হওয়ায় লাভও বেশি। ভেজালমুক্ত গুড় পাওয়া যায়। বিদেশেও গুড় রফতানি হচ্ছে।

সরোজগঞ্জ বাজার কমিটি সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এখানে প্রতি হাটে ২০০ মেট্রিক টন গুড় বিক্রি হয়। এ হাটটি অনেক পুরাতন। প্রতি সপ্তাহে জেলা থেকে দেশের বিভিন্ন জেলায় গুড় পাঠানো হয়।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর উপপরিচালক আলি হাসান বলেন, এ পণ্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদফতর সব ধরনের সহযোগিতা করা হবে।

জেলার চারটি উপজেলায় কয়েক হাজার কৃষক গুড় উৎপাদন করেন। প্রতি শীত মৌসুমে ২ লাখ ৫০ হাজার গাছ থেকে প্রায় আড়াই হাজার মেট্রিক টন গুড় উৎপাদিত হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা