সারাদেশ

মুকসুদপুরে ৪ খুনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষে ৪ খুনের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী।

শনিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার রাঘদী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাঘদী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ নিয়ে মাদারীপুরের টেকেরহাট সেতু পর্যন্ত যায়। এ বিক্ষোভ মিছিলে নিহতের স্বজনরাসহ এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি মহাসড়কের রাঘদী ব্রিজ থেকে এক কিলোমিটার দূরে টেকেরহাট আসে মানববন্ধন করে। এসময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় ।

মানববন্ধন চলাকালে ডা. শামীম হাওলাদারের সভাপতিত্বে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, এবাদুল, জাহিদ, জাহাঙ্গীর, তুষার, নিহত কালাম শেখের স্ত্রী সোভা বেগম, কালাই ফকিরের স্ত্রী সেফালী বেগম, সাহিদ মোল্যার স্ত্রী শিল্পী বেগম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ নভেন্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থক তিনজন নিহত হয়।

নিহতরা হলো রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে কালাম শেখ (২৫), দাসেরকান্দী গ্রামের মোসলেম ফকিরের ছেলে কালাই ফকির (৪৫), শ্রীযুতপুর গ্রামের করিম মোল্লার ছেলে সাহিদ মোল্লা (৪০)। এছাড়া গত ৩১ মার্চ উক্ত দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষে সাজাহান শেখ নামে আরও একজন নিহত হয়।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, এ ঘটনায় গ্রেফতার ৪ জন ও ৭৫ জন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন দিয়ে মোট ৭৯ জন জেল হাজতে আছে। বাকিদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।

সান নিউজ/জিএমএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা