সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহরে সহপাঠি স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে লিমন আলী (১৬) নামের এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে মামলার পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিমন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করৎকান্দি গ্রামের বাবলু হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র লিমন হোসেনের। গত ৪ জানুয়ারি রাত দশটার দিকে গ্রামের আফজাল হোসেনের বাগানে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে লিমন। মেয়ের পরিবার বিষয়টি জানার পর বিষয়টির সমাধানে একাধিকবার গ্রামে বৈঠক হলেও কোন সমাধান হয়নি। পরে চাটমোহর থানায় একটি ধর্ষণ মামলা করেন ওই স্কুলছাত্রীর বাবা।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা জানান, রাতে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেফতার করতে ভাঙ্গুড়ার দূর্গম এলাকা খানমরিচের বৈদ্য মরিচ এলাকায় অভিযান চালানো হয়। রাত একটার দিকে লিমনকে গ্রেফতার করা হয়। বুধবার (১৩ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা