সারাদেশ

স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় স্বামীকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় মানিকগঞ্জের বেউথা এলাকার রিকশাচালক ইদ্রিস আলী ওরফে ইদুকে (৫০) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মামলার আসামি ড্রেজার ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন (৪৫) মঙ্গলবার বিকালে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

মানিকগঞ্জ ৪নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ আহমেদের আদালতে তিনি ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ফরহাদ স্থানীয় চরবেউথা এলাকার মৃত আ. মোতালেব হোসেনের ছেলে।

নিহত ইদ্রিস আলীর স্ত্রীর সঙ্গে ফরহাদের পরকীয়া সম্পর্কের জের ধরে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, গত ৪ জানুয়ারি রিকশাচালক ইদ্রিস আলী হত্যার ঘটনায় ছেলে নয়ন হোসেন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. টুটুল উদ্দিন জানান, রিকশাচালক ইদ্রিস আলীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল ড্রেজার ব্যবসায়ী ফরহাদ হোসেনের।

একাধিকবার ফরহাদের সঙ্গে নিহত রিকশাচালকের স্ত্রীর অবৈধ মেলামেশার ঘটনা হাতেনাতে ধরেন ইদ্রিস আলী নিজেই। এরপর থেকে শত্রুতার সৃষ্টি হয়।

গত ৪ জানুয়ারি রাতে পরিকল্পিতভাবে ইদ্রিস আলীকে পার্শ্ববর্তী আন্ধারমানিক গ্রামের অতুল মণ্ডলের পতিত জমির নির্জন স্থানে নিয়ে হত্যা করে। হত্যার পর ফরহাদ নিজের চারজন প্রতিপক্ষের মোবাইল নম্বর ইদ্রিস আলীর পকেটে রেখে যান।

পুলিশ জানায়, আসামি ফরহাদ ও তার এক সহযোগী মিলে গলায় মাফলার পেঁচিয়ে এই হত্যার ঘটনা ঘটায়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যাকারীরা পালিয়ে যায়।

ফরহাদের সঙ্গে স্থানীয় চার ইয়াবাকারবারির বিরোধের জের ধরে তাদের ফাঁসাতে ওই চারজনের মোবাইল নম্বর নিহত রিকশাচালকের পকেটে ঢুকিয়ে দেন।

পরে পুলিশ ওই এলাকার রাস্তার পাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ছয় দিনের মাথায় আসামি ফরহাদকে ধরতে সক্ষম হয়।

প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চাঞ্চল্যকর এ মামলার আসামি শনাক্ত ও মামলার রহস্য উন্মোচনে সরাসরি নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা পিপিএম।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই টুটুল উদ্দিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা