সারাদেশ

মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের শীত বস্ত্র দিলেন অভিনেত্রী শাহানূর

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আলীর কন্যা চিত্রনায়িকা শাহানূর।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাফ্ফর আলী ৭ম মৃত্যুবাষিকী উপলক্ষে সদরের তুলারামপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এ সময় তুলারামপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দা মো. মহসীন, আশার আলো কলেজের অধ্যক্ষ মো. রওশন আলীসহ তুলারামপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও আশার আলো কলেজের শিক্ষক-কর্মচারী ও এলঅকার বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

চিত্রনায়িকা সৈয়দা কামরুনাহার শাহানূর বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাফ্ফর আলী ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তার মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ছাড়াও হতদরিদ্র শীতার্তদের মাঝে ৫ শতাধিক শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা