সারাদেশ

ফেনী পৌর নির্বাচন: প্রতীক পেয়েই স্বপন মিয়াজীর শোডাউন

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনী পৌরসভা নির্বাচনের প্রতীক পেয়েই আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম মিয়াজীর নৌকা প্রতীকের পক্ষে শহরে ব্যাপক শোডাউন করা হয়েছে। দলের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা নৌকা প্রতীক হাতে নিয়ে মিছিল করে। বিএনপি প্রার্থী আলাল উদ্দিনের পক্ষেও মাইকে প্রচারণা শুরু হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী জানান, সোমবার (১১ জানুয়ারি) মেয়র পদে পাঁচ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তারা হলেন- মেয়র আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম মিয়াজীকে নৌকা, বিএনপি মনোনীত আলাল উদ্দিনকে ধানের শীষ, জাতীয় পার্টির ইয়ামিন হাসানকে নাঙ্গল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের তারিকুল ইসলামকে সিংহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গোলামুর রহমান আজমকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, বর্তমানে ফেনী পৌরসভার মেয়র পদে প্রার্থী হয়েছেন ৫ জন, ১টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ২ জন এবং ৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে যে ১৫ জন কাউন্সিলর পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী উপরোক্ত তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে একটি করে মাইকে প্রচারণা চালানো যাবে। ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য রয়েছে।

প্রসঙ্গত; আগামী ১৬ জানুয়ারি ফেনী দাগনভূঁঞা পৌরসভার নির্বাচনের দিন ধার্য রয়েছে। সেখানেও ইতিমধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪ জনসহ মোট ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বর্তমানে দাগনভূঞা পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মেয়র পদে ৪ জন এবং ৫টি সাধারণ ওয়ার্ডে ১৫ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। ইলেকট্রনিক ভোটিং যন্ত্রে (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন হবে।

সান নিউজ/একেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা