সারাদেশ

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির প্রধান আসামি যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি যুবলীগ নেতা পলাশ শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় এ পযর্ন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, রোববার (১০ জানুয়ারি) বিকালে মাদারীপুর জেলায় বিশেষ অভিযান চালিয়ে পলাশ শরীফকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় চন্দ্রা পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এসময় ওই বাস থেকে পলাশ শরীফকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে পলাশ শরীফ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গোপালগঞ্জ ও মাদারীপুর থানায় অপহরণসহ দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত পলাশ শরীফের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে। তিনি গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সভাপতি।

উলেখ্য, ২০২০ সালের ২৬ জুলাই গভীর রাতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রস্থাগারের কক্ষে প্রবেশ করে ৪৯টি কম্পিউটার চুরি করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের কাছে রাখা হয়। পরে একটি ট্রাকে করে সেগুলো নিয়ে যাওয়া হয়। ঈদ-উল-আযহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুললে চুরির ঘটনাটি ধরা পরে।

এ ঘটনায় গত বছরের ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন (মামলা নং-২০)।

সান নিউজ/জিএমএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা